রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৩ অপরাহ্ন
WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৩ অপরাহ্ন

নাটোর প্রতিনিধি:


নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (২০২৫) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মিস আসমা শাহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময়. জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন, জেলার ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ,সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মিস আসমা শাহিন বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহী করে তুলতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্ট থেকে ভালোমানের খেলোয়াড় তৈরি হবে, যারা পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।

উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে টাইব্রেকারে ৫-৬ গোলে হারিয়ে বিজয়ী হয় নলডাঙ্গা উপজেলা। এতে মোট ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।

আগামী ১০ ও ১৩ সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর বিকাল সারেটায় একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী এ খেলায় হাজার হাজার দর্শক স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ হয়ে উঠে।