বাঘায় শুটারগান ও শর্ট গানের বুলেটসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলায় র্যাবের যৌথ অভিযানে দুটি ওয়ান শুটারগান ও চারটি শর্ট গানের রাবার বুলেটসহ রয়েল হোসেন রুহেলকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রুহেল বাঘার জোত কাদিরপুরের মজিবর রহমনের ছেলে। এসময় রুহেলের থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এই তথ্য জানায়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জানায়- র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী ও সিপিএসসি-এর যৌথ অপারেশন দল সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রুহেলের বসতবাড়িতে অপারেশন পরিচালনা করে ২টি ওয়ান শুটার গান, ৪টি শর্ট গানের রাবার বুলেট, ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রুহেলকে গ্রেপ্তার করা হয়।
র্যার আরও জানায়- জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জরিত বলে স্বীকার করে। অস্ত্র, রাবার বুলেট ও মাদক রাজশাহী জেলার বাঘা থানায় মামলা মূূলে হস্থান্তর করা হয়েছে।#