শিবগঞ্জে ৪৯৭ বোতল অবৈধ মাদক ফায়ারডিল উদ্ধার
সোমবার (৫ জানুয়ারি) র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া (মুন্সিপাড়া) গ্রামের পলাতক আসামী শফিকুল ইসলাম বাবু (৩৫) এর বসতবাড়ির শয়ন কক্ষ থেকে
প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৪৯৭ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়। পলাতক বাবু সাহাপাড়া (মুন্সিপাড়া) এর মৃত একরামুূল হক জালালের ছেলে। উল্লেখ্য, আসামী শফিকুল ইসলাম বাবু পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয় নি।