রবিবার, জুন ২১, ২০২৬

চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য

সোনার দেশ ডেস্ক ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটপ্রদান সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে তাদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।


শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।


পদ্ধতি-১: Smart Election Management BD অ্যাপ


ভোটাররা Smart Election Management BD অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।


এজন্য Play Store/App Store থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল শেষে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা প্রদর্শিত হবে।


পদ্ধতি-২: হটলাইন নম্বর ১০৫


ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দেশের যে কোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন।


কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।


পদ্ধতি-৩: এসএমএসের মাধ্যমে


এসএমএসের মাধ্যমে তথ্য জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে চঈ <স্পেস> এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।


ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানানো হবে।


পদ্ধতি-৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট


নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য যেকোনো ব্রাউজার থেকে বপং.মড়া.নফ ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে। সেখানে দুটি উপায়ে তথ্য খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে।


দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। এছাড়া ভোটকেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখার সুবিধাও রয়েছে।


আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


তথ্যসূত্র: বাংলানিউজ