রবিবার, জুন ২১, ২০২৬

মানবতার সেবাই সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

গোমস্তাপুর প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
মানবতার সেবাই সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

৬ষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে মানবতার সেবায় রহনপুর সংগঠনের উদ্যোগে মতবিনিময়সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রহনপুর আহম্মদিয়া বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মানবতার সেবাই রহনপুর সংগঠনের সভাপতি ও সাবেক রহনপুর পৌর কাউন্সিলার মোস্তাফিজুর রহমান জেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান।


এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ ও মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সারিকুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও রহনপুর পুনর্ভবা ও মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক সহ অনেকে। 


উল্লেখ্য, এই সংগঠনটি রহনপুর রেলস্টেশনসহ পৌরএলাকার পথশিশু, মানসিক ভারসাম্যহীন লোকজন, ভিক্ষুকসহ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের আত্মীয়-স্বজনদের মাঝে প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করে যাচ্ছে।