রবিবার, জুন ২১, ২০২৬

পোরশায় প্রাণিসম্পদ দপ্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ ০৮:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ ০৮:৪১ অপরাহ্ন
পোরশায় প্রাণিসম্পদ দপ্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা সুলতানুল ইমাম, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. গোলাপ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।#