রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

মাদ্রাসায় চুমুকাণ্ডে মুখ খুললেন অ্যাটর্নি জেনারেল

সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন
মাদ্রাসায় চুমুকাণ্ডে মুখ খুললেন অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল

টঙ্গীর মাদ্রাসায় সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ এবং অভিযুক্ত শিক্ষককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বির্তকের মধ্যে নিজের মতামত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল । তিনি বলেছেন, অপরাধের অভিযোগ থাকলে তার বিচার আইনি প্রক্রিয়ায় হতে হবে, কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। একই সঙ্গে শিক্ষকদের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা যেন কোনো আচরণের কারণে নষ্ট না হয় এবং শিশুরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের অনিরাপদ মনে না করে, সে বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।


রোববার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার জন্য সুনির্দিষ্ট আইন ও আইনি প্রতিকারের ব্যবস্থা রয়েছে। তার ভাষায়, আমার মনে হয় পৃথিবীতে খুব কম দেশ আছে যে দেশে এত বেশি আইন আছে। বাংলাদেশে এমন কোনো আইন নেই, যা প্রত্যেকটা সিচুয়েশনকে ডিল করে না। এটা একটা আশ্চর্য বিষয়।


টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি কোনো কারণে কোনো ব্যক্তি অপরাধ করেন, সেই অপরাধের জন্য তিনি শাস্তি ভোগ করবেন। যদি কোনো কারণে তিনি অন্যায়ের শিকার হন, তাহলে তিনি নিরপরাধ হিসেবে স্বীকৃতি পাবেন। কারোরই নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত নয়।


শিক্ষকদের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু-কিশোরেরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে নিজেদের অনিরাপদ মনে না করে, তা নিশ্চিত করতে হবে। শিক্ষকেরা পিতা-মাতার বিকল্প অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন উল্লেখ করে তিনি বলেন, এক বা দুটি বিচ্ছিন্ন ঘটনার জন্য পুরো শিক্ষক সমাজকে লক্ষ্যবস্তু করা উচিত নয়।


অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অপরাধের অভিযোগ থাকলে তার বিচার আইনি প্রক্রিয়ায় হতে হবে, কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। একই সঙ্গে শিক্ষকদের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা যেন কোনো আচরণের কারণে নষ্ট না হয় এবং শিশুরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের অনিরাপদ মনে না করে, সে বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।


সন্তানের কোনো ক্ষতি হলে মা-বাবার আবেগ স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। তবে তার মতে, পুরো বিষয়টি আইনি কাঠামোর মধ্যেই সমাধান করা সম্ভব।


অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি জানতে পেরেছেন, গাজীপুরের ওই ঘটনায় মামলা হয়েছে এবং তা তদন্তাধীন। আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় সেখানেই ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে তিনি আশা করেন।


তথ্যসূত্র: রাইজিংবিডি