দিনাজপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জের ধরে মনোরঞ্জন রায় নামের এক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইন্ডী ইউনিয়নের নয়া মোল্লা পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মনোরঞ্জন রায় চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ওই শিক্ষকের মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি