শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

কেশরহাটে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে মিছিলপথ সভা

কেশরহাট প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ ০৯:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ ০৯:০২ অপরাহ্ন
কেশরহাটে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে মিছিলপথ সভা

মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে ইদ জামাতের ইমাম নির্বাচন বৈঠকে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুর জেরে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুরের ঘটনার প্রতিবাদে কেশরহাট পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিশাল মিছিল সড়ক-মহাসড়ক প্রদক্ষিণ শেষে কাশেম মিষ্টান্ন ভাণ্ডারের সামনে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১১ মার্চ) বিকেলে আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত  ছিলেন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলোা, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, যুবদলের আহবায়ক শাহিন আলম, যুগ্মআহবায়ক রেজাউল করিম রেজা, বিএনপি নেতা সেলিম রেজা,  সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলী, বিএনপি নেতা দানেচ আলী, খোন্দকার বজলুর রশিদ, যুবদল নেতা  মাহফিজুর রহমান মাফি, মামুন অর রশিদ, মোহাম্মদ আলী বাচ্চু,  খালেদ, বাবু, টিপু প্রমূখ।