রবিবার, জুন ২১, ২০২৬

কেশরহাটে জামায়াতের আলোচনাসভা ও ইফতার মাহফিল

কেশরহাট প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন
কেশরহাটে জামায়াতের আলোচনাসভা ও ইফতার মাহফিল

মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসা ময়দানে বাংলাদেশ  জামায়াতে ইসলামী কেশরহাট শাখার উদ্যোগে আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  


বৃহস্পতিবার বিকেলে (১২ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে  ইসলামী মনোনীত রাজশাহী-৩  আসনে এমপি নির্বাচনে অংগ্রহনকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, মোহনপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক চেয়ারম্যান আবদুল গোফুর মৃধা, মোহনপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল খালেক, কেশরহাট  পৌর জামায়াতের আমীর আবদুল জলিল, সেক্রেটারি মোখলেসুর রহমান,প্রমূখ। 


এসময় সাঁকোয়া গ্রামে নিহত মুয়াজ্জিন আলাউদ্দিনের রুহের মাগফিরাত কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাজশাহী জেলা মজলিসিন মুফস্সিরিনের সভাপতি ও বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা এফএম ইসমাইল আল হাসানী।