রবিবার, জুন ২১, ২০২৬

নাটোরে যাকাত তহবিলের প্রায় তিন লক্ষ টাকার চেক বিতরণ

নাটোর প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ ১০:১০ অপরাহ্ন
নাটোরে যাকাত তহবিলের প্রায় তিন লক্ষ টাকার চেক বিতরণ
সংগৃহীত ছবি

নাটোরে সরকারি যাকাত তহবিলের চেক বিতরণ  করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন।


অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিত্তবানদের উচিৎ সরকারি যাকাত তহবিলে যাকাত প্রদান করে। এই তহবিলের অর্থ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যবহার করা হয়। ফলে হতদরিদ্র ব্যক্তিরা উপকৃত হন।


ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক রিয়াজুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, জেলা পর্যায়ে মোট ৪৪ জন ব্যক্তিকে দুই লক্ষ ৬২ হাজার ৭৬০ টাকার যাকাত প্রদান করা হয়েছে।