শনিবার, মে ০৯, ২০২৬

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ মে ২০২৬ ০১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ মে ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫,সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বুধবার (৬ মে) জয়পুরহাট সদর থানার জামালপুর পুরাতন বাজার এলাকা অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মদিক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত আসামীরা হলো- জয়পুরহাট সদর থানার শাহপুর দরগাপাড়ার মৃত আছির উদ্দিন মণ্ডলের ছেলে আনিছুর রহমান (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে তাজুল ইসলাম (২৫)। এ সময় ধৃত ব্যক্তিদের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি আনিছুর এবং তাজুল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করতঃ জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।