সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ মে ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ মে ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম (নতুন)-এ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় আয়োজন করা হয় এ ক্রীড়া প্রতিযোগিতা। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। 


এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন এবং জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল, ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মো. বদিউজ্জামান বুধুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। প্রতিযোগিতায় ক্রিকেট বালক বিভাগে চাঁপাইনবাবগঞ্জ সদর চ্যাম্পিয়ন এবং ভোলাহাট রানারআপ হয়। ক্রিকেট বালিকা বিভাগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন ও শিবগঞ্জ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।


এছাড়া কাবাডি বালিকা বিভাগে চাঁপাইনবাবগঞ্জ সদর চ্যাম্পিয়ন ও গোমস্তাপুর রানারআপ এবং কাবাডি বালক বিভাগে গোমস্তাপুর চ্যাম্পিয়ন ও ভোলাহাট রানারআপ হয়।


ফুটবল বালিকা বিভাগে চাঁপাইনবাবগঞ্জ সদর চ্যাম্পিয়ন ও গোমস্তাপুর রানারআপ এবং ফুটবল বালক বিভাগে চাঁপাইনবাবগঞ্জ সদর চ্যাম্পিয়ন ও ভোলাহাট রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যুবক ও তরুণরা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবে। তিনি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আমিনুল হক আবির।