রবিবার, মে ১৭, ২০২৬

জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল

সোনার দেশ ডেস্ক ১৬ মে ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৬ মে ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল

নোয়াখালীর সুবর্ণচরে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।


শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার আবদুস সামাদের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।


আবদুস সামাদ উপজেলার চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির।


স্থানীয়দের অভিযোগ, সামাদের বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে এলাকাবাসী ওই বাড়িতে যায়। এ সময় তারা বিপুল পরিমাণ সরকারি চাল দেখতে পান।


বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করে। পরে চালগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যান তারা।


অভিযোগের বিষয়ে আবদুস সামাদ বলেন, “আমার ছোট ভাই একজন ডিলার। তাই বাড়িতে চাল রাখা হয়েছিল।”


সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। বৈধ কাগজপত্র আছে কি না তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


তথ্যসূত্র: রাইজিংবিডি