শনিবার, আগস্ট ২২, ২০২৬

দেশে নতুন রেকর্ড, একদিনে এর আগে এত বিদ্যুৎ উৎপাদন হয়নি

সোনার দেশ ডেস্ক ২১ মে ২০২৬ ১২:১৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ মে ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
দেশে নতুন রেকর্ড, একদিনে এর আগে এত বিদ্যুৎ উৎপাদন হয়নি
বিদ্যুৎ সঞ্চালন লাইন/ফাইল ছবি

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড তৈরি হয়েছে। প্রথমবারের মতো ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার (২০ মে) রাত ৯টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে প্রায় ২৯ হাজার মেগাওয়াটের বেশি। তবে জ্বালানি সংকটের কারণে সব সময় চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয় না।

তথ্যসূত্রধ বাংলাট্রিবিউন