শনিবার, আগস্ট ২২, ২০২৬

হাম ও উপসর্গে আরো ১৩ জনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২৩ মে ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ মে ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন
হাম ও উপসর্গে আরো ১৩ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়েগত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।


শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ জন ও হাম আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে।


এছাড়া ২৪ ঘণ্টায় ১৬৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ হাজার ৪৯৪ জনের হাম শনাক্ত হলো।


আর ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ৬২ হাজার ৫০৭ সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি