শনিবার, আগস্ট ২২, ২০২৬
বাড়ছে গাড়ির চাপ

যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায়

সোনার দেশ ডেস্ক ২৪ মে ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৪ মে ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন
যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায়

ইদযাত্রাকে ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই সেতু থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। একই সময়ে ৩২ হাজার ৬৫৯টি যানবাহন সেতুটি পারাপার করেছে। 

রবিবার (২৪ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু পারাপার হয়েছে ৩২ হাজার ৬৫৯টি যানবাহন। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন থেকে টোল আদায় হয় ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদযাত্রায় আজ থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটারসাইকেল পারাপার হচ্ছে।” 

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২০২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

তথ্যসূত্র: রাইজিংবিডি