শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

বাঘা প্রতিনিধি ০৩ জুলাই ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ০৩ জুলাই ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
বাঘায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

রাজশাহীর বাঘায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। 


আটকরা হলো-উপজেলার হরিরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল হাসান রাকিব (২৮), আলাইপুর গ্রামের আকবর আলীর ছেলে মিলন হোসেন (৩৪), মিলিকবাঘা পুরাতন বাসস্ট্যান্ড এলাকার নইমুদ্দিনের ছেলে জালাম উদ্দিন (৫২), আয়ুব উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৩২), বাউসা মিয়াপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মিলন মিয়া (২৮), আলাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুল হক (৪৫), তুলসীপুর গ্রামের মহসিন আলীর ছেলে আলতাব হোসেন (৩৯), আটঘড়ি গ্রামের শামসুল আলমের ছেলে আনোয়ার হোসেন (৫৪)।


এ বিষয়ে বাঘা থানার  অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আটকরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামী। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।