শনিবার, আগস্ট ২২, ২০২৬

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

নিয়ামতপুর প্রতিনিধি ০৩ জুলাই ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর প্রতিনিধি ০৩ জুলাই ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

নওগাঁর নিয়ামতপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্হ ১৩৭ পরিবারের মাঝে ২ লক্ষ টাকার চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।


শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।


আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমূখ।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের উন্নয়নের কথা চিন্তা করে নানাবিধ প্রকল্প গ্রহণ করছেন। যা বর্তমানে জনগণের কাছে পৌঁছে গেছে। ফ্যামিলি কার্ডও খুব শীর্ঘই এই উপজেলার মানুষ পাবে।


এর আগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন, ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ড্রাম সেট ও ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট সরঞ্জাম বিতরণ করা হয়।