শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোমস্তাপুরে সীমান্তে ঠেলে পাঠানো ৭ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

গোমস্তাপুর প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ ১০:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ ১০:১১ অপরাহ্ন
গোমস্তাপুরে সীমান্তে ঠেলে পাঠানো ৭ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জন পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়ে ভারতীয় অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে কোন এক সময় তাদের ফিরিয়ে নেওয়া হয়। এর আগে শুক্রবার ভোরে ওই সীমান্তের ২১৯/২৪ আর আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে বাংলদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) করার চেষ্টা রুখে দেয় বিজিবি। বর্তমানে ভারতীয় ভূখণ্ডের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান ও চলাচল করতে দেখা যাচ্ছে না বলে বিজিবি জানিয়েছেন। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম অব্যহত রেখেছে।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ক্ষুদে বার্তায় জানায়, বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর তৎপরতার কারণে ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে কোন এক সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঠেলে পাঠানো ওই ৭ জন পুরুষকে ভারতীয় অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় তারা। বতর্মানে ভারতীয় অভ্যন্তরের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান ও চলাচল করতে দেখা যাচ্ছে না। তিনি জানান, গত শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক পিলার ২১৯/২৪ আর কাছ দিয়ে ৭ জন পুরুষকে বাংলাদেশী অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছে।

ওই সময় চাঁড়ালডাঙ্গা বিওপির টহল সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল এসে অনুপ্রবেশকারী ৭ জন ভারতীয় শূণ্য লাইনে অবস্থারত শনাক্ত করে। পরে তাদেরকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেন বিজিবি।  তিনি আরও জানান, বিজিবি ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সতর্ক ও পেশাদারিত্বে সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর বলে তিনি জানান।