বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

ধামইরহাটে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজির মতবিনিময় সভা

ধামইরহাট প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
ধামইরহাটে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজির মতবিনিময় সভা

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার আমাইতাড়া এলাকার টু ব্রাদার্স চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ধামইরহাট উপজেলা শাখা। মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের অর্থায়নে সভাটি অনুষ্ঠিত হয়।


পিএফজির ধামইরহাট উপজেলা কো-অর্ডিনেটর ও সাংবাদিক আবু হেনা মো. মোস্তফা কামাল বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হানজালা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাজেদা বেগম, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসা. বেলী খাতুন এবং পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. শাহিনা আক্তার।


এ ছাড়া বক্তব্য দেন ধামইরহাট উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রামজলম রবিদাস, ধামইরহাট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ মণ্ডল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ধামইরহাট উপজেলা শাখার আহ্বায়ক দেবলাল টুডু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেওয়ান আব্দুল হান্নান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী নেত্রী ডলি দাসসহ অন্যরা।


সভায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক দ্বন্দ্ব নিরসন এবং বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করা হয়।