বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নগরীতে ‘প্রগতি’র শরৎ সংখ্যার মোড়ক উন্মোচন

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
নগরীতে ‘প্রগতি’র শরৎ সংখ্যার মোড়ক উন্মোচন

রাজশাহীতে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাহিত্যপত্রিকা ‘প্রগতি’র শরৎ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বরেন্দ্র কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশি-বিদেশি লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবিরা অংশ নেন।


বাংলাদেশ প্রগতি লেখক সংঘের রাজশাহী জেলা শাখার সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা বুলবুল রানী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কলামিস্ট শাহ মো. জিয়াউদ্দিন। ‘প্রগতি’র শরৎ সংখ্যার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দীপক দাস।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইথিওপিয়ার লেখক ও সংগীতশিল্পী গেমাচু এবং জিম্বাবুয়ের লেখক মিতা। এ ছাড়া বক্তব্য দেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ সাহা, প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান আলম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস, লেখক তাহাজ উদ্দিন, অধ্যাপক অসিত সাহা, আদিবাসী লেখক ফোরামের স্টেফান সরেন, জেমস কিস্কু, পল সরেন, শ্রাবন্তী সাহা, সৈকত কর্মকার ও রবিউল ইসলাম সানী।


বক্তারা বাংলা সংস্কৃতির লালন, চর্চা ও বিকাশে গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সমাজে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতি গড়ে তুলতে ভূমিকা রাখে। সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউদ্দিন তাঁর বক্তব্যে ‘প্রগতি’র জন্ম, আদর্শ ও মৌলিক নীতিগুলো তুলে ধরেন।


অনুষ্ঠানে কবি শামীমা নাইস, কবি দীপালী রানী সরকার ও সেলিনা জামান লীনাসহ অন্যরা আবৃত্তি পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন ইথিওপিয়ার লেখক ও সংগীতশিল্পী গেমাচু।


এ ছাড়া ‘প্রগতি’ আয়োজিত লেখা প্রতিযোগিতায় কবিতা ও গল্প বিভাগে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেশি-বিদেশি লেখক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।