শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে শিগগিরই বাস সার্ভিস চালু করবে রাজকীয় পরিবহন

নাটোর প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে শিগগিরই বাস সার্ভিস চালু করবে রাজকীয় পরিবহন

যাত্রীসেবায় আরও এক ধাপ এগিয়ে রাজকীয় পরিবহন, প্রতিদিন সন্ধ্যায় চলবে চাঁপাইনবাবগঞ্জ কুয়াকাটা রুটে। দূরপাল্লার যাত্রীদের ভ্রমণকে আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী করতে নতুন উদ্যোগ নিয়েছে রাজকীয় পরিবহন।  

এখন থেকে প্রতিদিন সন্ধ্যার পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটার উদ্দেশ্যে সরাসরি বাস সার্ভিস চালু করেছে প্রতিষ্ঠানটি। এই নতুন রুট চালুর ফলে চাঁপাইনবাবগঞ্জ,নাটোরসহ রাজশাহী অঞ্চলের যাত্রীরা সহজেই কুয়াকাটায় যেতে পারবেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজকীয় পরিবহন  কার্যালয় সুত্রে জানা যায়,  অশোক লিলেন্ড বারোমিটার এসি গাড়ি চল্লিশ আসন বিশিষ্ট চাপাই হইতে কুয়াকাটা রুটে নিয়মিত চলাচল করবে ঢাকা মেট্রো-ব ১২৫৩৬৮ এবং ১২৫৬৬৮ এ দুটি বাস শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে।  

পথে নাটোর কুষ্টিয়া, রাজনাড়ী, ফরিদেুর,বরিশালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টপেজে যাত্রী ওঠানামার সুবিধাও থাকবে। পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে বাসে আধুনিক সুযোগ-সুবিধা, অভিজ্ঞ চালক এবং নির্ধারিত সময়সূচি অনুসরণ করা হবে। 

স্থামীয় যাত্রীরা জানান, আগে কুয়াকাটা যেতে একাধিকবার যানবাহন পরিবর্তন করতে হতো। সরাসরি এই সার্ভিস চালু হওয়ায় সময়, খরচ ও ভোগান্তি অনেকটাই কমবে।

রাজকীয় পরিবহনের এর জেরানেল ম্যানেজার মো. রুবেল আহম্মেদ বলেন, যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করেই এই নতুন রুট চালু করা হয়েছে। ভবিষ্যতেও যাত্রীসেবার মান আরও উন্নত করতে নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে।

যাত্রীসেবায় আরও এক ধাপ এগিয়ে রাজকীয় পরিবহনের এই উদ্যোগে ভ্রমণপিপাসু ও নিয়মিত যাত্রীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে।

প্রয়োজনে ০১৭১০-৯৯৯৩০৯ এই নাম্বরটি অথবা রাজকীয়  নাটোর  অফিসে  ম্যানেজার রুবেল আহম্মেদ এর ০১৭৬৩-৩১৩০০২ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।