রাজশাহীতে ডিজিটাল এয়ার ট্রাভেলসের উদ্বোধন
রাজশাহীতে নতুনভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল এয়ার ট্রাভেলস। শনিবার (২৫ জুলাই) নগরীর একটি রেস্টুরেন্টে এক পরিচিতি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া কওমিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা হুসাইন আহমাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান হযরত মাওলানা শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রিয়াজুল জান্নাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা একরামুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন রেশমপট্টি জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আহমাদুল্লাহ, মির্জাপুর পূর্বপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা তাওসিফ উমায়ের। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত রাবেয়া বসরী মহিলা মাদরাসা মুহতামিম হযরত মাওলানা ইমরান।