শনিবার, আগস্ট ২২, ২০২৬

আত্রাইয়ে তীরের সাথে ঝুলছিলো লিমনের মরদেহ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ ০২:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ ০২:১৫ অপরাহ্ন
আত্রাইয়ে তীরের সাথে ঝুলছিলো লিমনের মরদেহ

নওগাঁর আত্রাইয়ে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় লিমন হোসেন (২৮) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে ।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার বান্দাইখাড়া(সরদারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার ২৬ জুলাই সকালে তার লাশ উদ্ধার করে আত্রাই থানা পুলিশ।

নিহত লিমন উপজেলার বান্দাইখাড়া (সরদারপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত লিমন হোসেন শনিবার রাতে ঘুমিয়ে পরে রবিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন  দরজা খুলে দেখে তীরের সাথে গলায় রশি অবস্থায় ঝুলছে।

 আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, আত্নহত্যার খবর পেয়ে রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।