রাজশাহীতে বিশেষ অভিযানে মাদকসহ ১৪ জন গ্রেফতার
রাজশাহী জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযানের সপ্তম দিনে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ ১৪ জন গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) জেলার ৮টি থানা (গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর যৌথ অভিযান পরিচালনায় অবৈধ ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ১১ জন এবং পরোয়ানামূলে ৩ জন আসামিসহ সর্বমোট ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলা পুলিশ ২১ জুলাই থেকে ২৭ জুলাই সাত দিনব্যাপী বিশেষ অভিযান করছে।
এই বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।