ভারত থেকে আসা ৮টি মোবাইল ফোনসহ দুই যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে আনা ৮টি মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা-মাস্তান মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজিবির ৫৩ ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের আবুল কালামের ছেলে মোঃ শাহিন আলম (২০) ও বেলাল উদ্দীনের ছেলে মোঃ মাহফুজ।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯ টার দিকে বিজিবির একটি টহলদল মাস্তানমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ৮ টি মোবাইল ফোন ও ব্যবহৃত আরও দুটি মোবাইল ফোনসহ শাহিন ও মাহফুজকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের বৃবহৃত মোটরসাইকেলটিও। পরে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।