শনিবার, আগস্ট ২২, ২০২৬

শাপলার উদ্যোগে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জুলাই ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জুলাই ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
শাপলার উদ্যোগে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহায়তায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মোহনপুর উপজেলায় নারীদের বিনামূল্যে তিন মাস মেয়াদি টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং (টিডিএম) ট্রেডের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় শাপলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মোহনপুর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী রেজা এবং মোহনপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।  সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।


মোহনপুর এলাকায় বসবাসরত বেকার ২০ জন নারীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে  দক্ষ প্রশিক্ষক দ্বারা তিন মাস মেয়াদি এই ট্রেডের প্রশিক্ষণ পরিচালনা করবে। প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে সেলাই মেশিন, কাপড় এবং প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামাদি বিনামূল্যে প্রদান করবে।