শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী রেশম কারখানা পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জুলাই ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জুলাই ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
রাজশাহী রেশম কারখানা পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিয্ক্তু ফ্রান্স দূতাবাসের রাষ্ট্রদূত জনাব জ্যঁ- মার্ক সেরে শার্লে মহোদয় রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে তিনি রেশম কারখানার সকল ইউনিটের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। 


বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ রাষ্ট্রদূতকে রেশম কারখানার সকল ইউনিট এবং বাংলাদেশে রেশম শিল্পের উন্নয়নে বর্তমানে গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। 


কারখানা পরিদর্শন শেষে তিনি শো-রুমে রেশম কারখানায় উৎপাদিত ঐতিহ্যবাহী রাজশাহীর শতভাগ সিল্ক পণ্য অতি আগ্রহের সাথে দেখেন এবং সিল্ক পণ্য ক্রয় করেন।


পরিদর্শনকালে ফ্রান্স দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম, এ মান্নান, পরিচালক(উৎপাদন ও বিপণন) মিজানূর রহমান ও বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।