শনিবার, আগস্ট ২২, ২০২৬

বদলগাছীতে ৮ ইউনিয়নে খেলার মাঠ নির্মাণে ঘোষণা দিলেন এমপি

এমদাদুলহক দুলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২৯ জুলাই ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এমদাদুলহক দুলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২৯ জুলাই ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন

সরকারের নির্দেশনা মোতাবেক নওগাঁর বদলগাছীতে উপজেলার ৮ ইউনিয়নে খেলার মাঠ নির্মানের ঘোষণা দিলেন এমপি। এলাকাবাসী জানান, আগেকার দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাংলার গ্রামগঞ্জ ও শহরের পাড়া মহল্লায় যে অভূতপূর্ব উন্মাদনা সৃষ্টি হতো। তা বর্তমান প্রজন্মের কাছে এক রূপ কথার মত। তখন বিকেল মানেই ছিল চার দেওয়ালের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে এক টুকরো সবুজ ঘাসের মাঠে বা খালি খায়গায় সমবেত হওয়া।


প্রযুক্তির আগ্রাসনহীন সেই সোনালী অতীতে শিশু কিশোরদের  দৈনন্দিন জীবনে এক অবিচ্ছেদ্য এবং সব চেয়ে আকর্ষণীয় অংশ ছিল খেলাধুলা। যার কেন্দ্র বিন্দুতে অবস্থান করত ফুটবল। এখন অবাধ তথ্য প্রযুক্তির দিনে খেলাধুলা যেন স্মৃতির পাতায় বন্দি হয়ে পড়েছে। নেই কোন ফাঁকা জায়গা নেই কোন খেলার মাঠ। স্কুলে স্কুলে যে খেলার মাঠ রয়েছে তাও সঙ্কুচিত হয়ে পড়ছে খেলাধুলার উপযুক্ত নয়। খেলাধুলা না থাকায় শিশু কিশোররা মাদকে আশক্ত হয়ে পড়ছে।


জড়িয়ে পড়ছে নানা অপরাধ মুলক কর্মকাণ্ডে। এই অবস্থা থেকে শিশু কিশোরদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে নওগাঁ ৩- আসনের এমপি ফজলে হুদা বাবুল উপজেলার ৮ ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের ঘোষণা দেন। যে যে ইউনিয়নে খাস জমি পাওয়া যাবে সেখানেই মাঠ নির্মাণের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং জমি অধিগ্রহণ ও হতে পারে। বিভিন্ন সভা সেমিনারে এমপি তাঁর বক্তব্যে বলেন, এলাকায় কোন মাদক থাকবে না।


থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে রক্ষা করতে হলে এবং মাদক থেকে দূরে রাখতে শিশু কিশোরদের খেলাধুলার দিকে দৃষ্টি ফিরাতে হবে। বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু জানান, গোপালপুর স্কুলের দক্ষিণে একটি জায়গা দেখানো হয়েছে ইতোমধ্যে এসি-ল্যান্ড স্যার সে জায়গা পরিদর্শন করেছে। এছাড়া হলুদ বিহার মৌজায় জোরপুখুরিয়া পুকুরের পূর্ব দিকে ভিপি জমিতে  মাঠ নির্মাণ করা যাবে । সেখানে যোগাযোগের জন্য সামান্য রাস্তা নির্মাণ করা লাগবে। সে জায়গাও দেওয়া হয়েছে। ইউনিয়নবাসী বলেন, গোপালপুর একেবারে সীমান্ত এলাকা। খেলার মাঠ জোরপুকুরিয়া হলে উপকৃত হবে পুরো ইউনিয়নবাসী।


উপজেলা বিএনপির সিনিয়র সহসভাতি জাকির হোসেন চৌধুরী বলেন, খেলার মাঠ নির্মাণ হলে শুধু খেলাধুলা নয়- মানুষ একটু হাওয়া বাতাস পরিবর্তনে ঘোরাফেরার জায়গা পাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, ইতোমধ্যেই বদলগাছী সদর, বিলামবাড়ী, মথুরাপুরসহ কয়েকটি ইউনিয়নে জায়গা নির্ধারণ করা হয়েছে। আপাতত অধিগ্রহণ করছি না, খাস এবং ভিপি জমিতে খেলার মাঠ নির্মাণের প্রক্রিয়া চলছে।