শনিবার, আগস্ট ২২, ২০২৬

জয়পুরহাট থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুলাই ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুলাই ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন
জয়পুরহাট থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানার উত্তর শেখপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি জয়পুরহাট সদর থানার রাম কৃষ্ণপুরের মৃত সৈয়দ আলী মণ্ডলের ছেলে লুৎফর রহমানের (৩৮)।


আসামিকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে এবং বলে যে, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।