শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুলাই ২০২৬ ০৩:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুলাই ২০২৬ ০৩:০১ অপরাহ্ন
শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০ ঘটিকার চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি বাজারস্থ হলমোড় শিবগঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জ গামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক মোঃ বাইরুল এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আসিক আলী (২৬), পিতা-মোঃ তাসেন আলী, মাতা-মোছাঃ শিউলী বেগম, সাং-মর্দানা, ৯নং ওয়ার্ড, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে ৭৪ (চুয়াত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।


ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।