শনিবার, আগস্ট ২২, ২০২৬

কেশরহাট বণিক সমিতির নির্বাচনে জামায়াত প্যানেলের বিজয়ীদের সংবর্ধনা

কেশরহাট প্রতিনিধি ২৯ জুলাই ২০২৬ ১০:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ২৯ জুলাই ২০২৬ ১০:২২ অপরাহ্ন
কেশরহাট বণিক সমিতির নির্বাচনে জামায়াত প্যানেলের বিজয়ীদের সংবর্ধনা

কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার ২৯ (জুলাই) বিকালে কেশরহাট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  ও আথরাই অগ্রণী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএম আবদুল আওয়াল। 


অনুষ্ঠানে কেশরহাট পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা মুখলেসুর রহমানের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবদুল খালেক।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক মাওলানা আবদুল খালেক, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী, উপজেলা সেক্রেটারী মাওলানা আবদুল গফুর মৃধা, উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমীর হাসান আলী, সহকারী সেক্রেটারী শাহ জামাল, কেশরহাট পৌর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী ও চিকিৎসক হাফিজুর রহমান আকন্দ, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের জামায়াতে ইসলামী প্যানেলের নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম সহ বণিক সমবায় সমিতির জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিগণ।