রাবি আইকিউএসি আয়োজিত কর্মশালা সমাপ্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ÔEnhancing Administrative and Professional Efficiency
of Non Academic StaffÕশীর্ষক দুইদিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। এই উপলক্ষ্যে বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় আইকিউএসি কনফারেন্স কক্ষে আয়োজিত সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম। সেখানে অন্যদের মধ্যে কর্মশালার রিসোর্স পারসন রাবির সাবেক রেজিস্ট্রার প্রফেসর মো. আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় রাবির বিভিন্ন দপ্তর, বিভাগ ও হলের কর্মকর্তাগণ অংশ নেন। সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন।