নগরীতে মহিলা পরিষদের পাঠচক্র
বুধবার (২৯ জুলাই) বিকাল ৪টায় কুমার পাড়া কমিটিতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে পাড়ার তরুণী শিক্ষার্থীদের নিয়ে এক পাঠচক্রের আয়োজন করা হয়। এই পাঠচক্রে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়।
পাঠচক্রের নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ (আর্দশ, উদ্দেশ্য ও কর্মসূচি), নারীর অধিকার সম্পর্কে তরুণ সমাজকে সচেতন করা হয়। পাঠচক্রটি সঞ্চালনায় ছিলেন - প্রশিক্ষন সম্পাদক, সেলিনা বানু। এই কর্মসূচিতে পাড়া কমিটির তরুনী ও স্কুল - কলেজের ছাত্রী ২৮ জন উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায় প্রমূখ।
পাঠচক্রে সভাপতি বলেন, সামাজিক প্রেক্ষাপটে লিঙ্গ বৈষম্য হ্রাস করা এবং সকল স্তরে নারীর মর্যাদা বৃদ্ধি করা। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী এবং ব্যাপকতর করা, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সামাজিক আন্দোলন দৃঢ়তর করা এবং নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সামাজিক আন্দোলন গতিশীল করা। সকল প্রকার পিছিয়ে পড়া, শোষণ ও বৈষম্য থেকে নারী সমাজের মুক্তি ও নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারী-পুরুষের সমতাভিত্তিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক, মানবিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা-ই হলো বাংলাদেশ মহিলা পরিষদের উদ্দেশ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই এই উদ্দেশ্য সফল হবে এই বলে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। এই সভায় অংশগ্রহনকারদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেছেন।