শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিলে মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২ যুবকের

নওগাঁ প্রতিনিধি ২৯ জুলাই ২০২৬ ১১:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ২৯ জুলাই ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
বিলে মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২ যুবকের

নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, উপজেলার কাতকইল (বিলপাড়ার) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন একই গ্রামের ও মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।


নিহত আব্দুল আজিজের প্রতিবেশী বড় ভাই তোফায়েল আহমেদ বললেন, সকালে বৈদ্যুতিক মোটর বিয়ে পানি শুকিয়ে মাছ ধরতে গিয়েছিল ওরা। এরপর পানি শুকিয়ে সকাল ১০টার দিকে মাছ ধরে বাসায় নিয়ে আসে। দুপুর ১টার দিকে আবারও তারা বিলে মাছ ধরার জন্য যায়। সেখানে তারা পূর্বে বৈদ্যুতিক মটর চালু করে রেখে এসেছিল। এরমধ্যে কোনও এক সময় বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ সংযোগ হয়। পানিতে নামতেই প্রথমে মাহবুবুর রহমান বিদ্যুৎশক করে পরে যায়। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল আজিজও বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।


পোরশা থানা পুলিশের ওসি জিয়াউর রহমান বললেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।