নিয়ামতপুরে যুবকের মৃত্যু ঘিরে মায়ের আর্তনাদ, বাবা বলছেন ওলাধরার আক্রমণ
নওগাঁর নিয়ামতপুরে দিলীপ মিনজ (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মায়ের আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুম থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেস নেওয়ার পর মৃত্যু হয় তাঁর। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা পালানী দাসীর।
নিহত দিলীপ উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল গ্রামের শুকরা মিনজের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে দরজা বন্ধ করে ঘুমাতে যান দিলীপ। বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে তার মা শ্রীমতি পালানি তাকে ডাকতে গেলে ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সকালে তাকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার প্রস্তুতিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তিনি কীটনাশক জাতীয় কিছু খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান চিকিৎসক।
দিলীপের বাবা শুকরা মিনজ বলেন, টয়লেট শেষে বাড়ির উঠানে ছেলেকে দেখে মনে করেছিলাম ওলাধরা আক্রমণ করেছে। গামছা দিয়ে মুখমণ্ডল পরিষ্কার করে দেয়। মুখ থেকে কোন গন্ধও পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।