শনিবার, আগস্ট ২২, ২০২৬

বায়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ জুলাই ২০২৬ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ জুলাই ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
বায়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 


গতরাতে রাজশাহী মহানগরীর সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তথ্য আসে যে কতিপয় মাদক ব্যবসায়ী তাদের সংগ্রহে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রেখে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। পুলিশ কমিশনার মহোদয় তৎক্ষণাৎ অভিযানের জন্য নির্দেশনা প্রদান করেন এবং নিজেই তদারকি করেন। স্যারের নির্দেশে বায়া পুলিশ ফাঁড়ির সদস্যরা আনুমানিক গতরাত পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ভাড়ালীপাড়া শহীদ জিয়া পার্কের ১নং গেইটের বিপরীতে পশ্চিম পাশের আব্দুল কুদ্দুসের বাড়ীর ৩য় তলায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের আ: রহিমের ছেলে মো: আলামিন ইসলাম (৩২)-কে এবং আলামিনের স্ত্রী মোছা: সানজিদা আক্তার নিশি (২৮)-কে আটক করা হয়।


এসময় তাদের ভাড়া বাসা তল্লাশি করে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে বিক্রির নগদ ১৯ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।


প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামি আলামিনের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা চলমান রয়েছে বলে জানা যায়।


গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।