রাবি কর্মকর্তার মৃত্যু বিমা দাবির চেক প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা অনুষদ কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. নূরে আলম সিদ্দিকীর মৃত্যু বিমা দাবি বাবদ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১০ লক্ষ টাকা পরিশোধ করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিমের নিকট চেক হস্তান্তর করেন সংশ্লিষ্ট বীমা কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক কার্তিক পান্ডে। এসময় অন্যদের মধ্যে মরহুমের বীমা দাবির নমিনি তার স্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মরহুম নূরে আলম সিদ্দিকী ৭ জুন ২০২৬ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।