রাবি রসায়ন বিভাগে বৃত্তি প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রসায়ন বিভাগে বৃহস্পতিবার (৩০ জুলাই) বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে রসায়ন বিভাগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরত-ই-জাহান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, সিন্ডিকেট সদস্য প্রফেসর হাসান আহমদ ও বিজ্ঞান অনুষদের সাবেক অধিকর্তা প্রফেসর সাহেদ জামান।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম কৃতি শিক্ষার্থীদের হাতে ‘রসায়ন পরিবার শিক্ষা বৃত্তি’, ‘প্রফেসর জিল্লুর রহিম বৃত্তি’, ‘ড. শামসুজ্জোহা মেধা বৃত্তি’ ও ‘প্রফেসর মো. সায়দুল ইসলাম বৃত্তি’ প্রদান করেন।
বিভাগের বিভিন্ন বর্ষের এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ কৃতি এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের এসব বৃত্তি প্রদান করা হয়।
রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া সভাপতিত্বে এই অনুষ্ঠানে রসায়ন সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।