শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ৩১ জুলাই ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩১ জুলাই ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন
নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা করেছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানার দড়িখরবোনা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা (৪৫), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা (পাঠার মোড়) গ্রামের মৃত রতনের ছেলে মো. সোহান (২৩) এবং একই থানার বহরমপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে রোহান আহম্মেদ (২৫)-কে গ্রেপ্তার করে। 


এ সময় মাসুদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত ২৮৬ গ্রাম গাঁজা, ৪৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭৯০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া সোহানের হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। অপরদিকে, রোহানের হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। 


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।