শনিবার, আগস্ট ২২, ২০২৬

আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ, সম্পাদক দুলাল নির্বাচিত

রাকিবুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ০১ আগস্ট ২০২৬ ০১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাকিবুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ০১ আগস্ট ২০২৬ ০১:২২ অপরাহ্ন
আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ, সম্পাদক দুলাল নির্বাচিত

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আদমদীঘি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত ২৭ জুলাই ২০২৬ তারিখে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সূত্র নং-২৪০(৫)২/২৬ মূলে ভারপ্রাপ্ত সভাপতি মো. আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে ৮ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি রয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাসুদ আহম্মেদ চৌধুরী, কার্যকরী সভাপতি বুলবুল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান দুলাল। এছাড়া বিভিন্ন পদে ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


উপদেষ্টা পরিষদে রয়েছেন মো. খন্দকার কামরুজ্জামান মধু, গুড্ডু এহসান,মিজানুর রহমান তালুকদার (জিকো) সহ মোট ৮ জন সদস্য।


নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।


শুভেচ্ছাবার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।