শনিবার, আগস্ট ২২, ২০২৬

অধুমপায়ী ফোরামের পার্বতীপুর উপজেলা শাখা কমিটি গঠিত,সভাপতি ইরফান ও সম্পাদক হেলাল

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ০১ আগস্ট ২০২৬ ০২:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ০১ আগস্ট ২০২৬ ০২:১৪ অপরাহ্ন
অধুমপায়ী ফোরামের পার্বতীপুর উপজেলা শাখা কমিটি গঠিত,সভাপতি ইরফান ও সম্পাদক হেলাল

অধুমপায়ী ফোরামের পার্বতীপুর উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে। গঠিত কমিটির সভাপতি হয়েছেন ইরফান ও সম্পাদক হেলাল। শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়।


জানা গেছে,অধূমপায়ী ফোরাম (অফ) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে এক  মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক মোঃ হানিফ খান। ইরফান খানের সঞ্চালনায় এবং মোঃ তৈয়ব আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আ. ওয়াদুদ আলী । উদ্বোধক ও কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহ আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক অধ্যাপক মতিন সৈকত। ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সবুজ মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো:বশির আহমেদ এবং দাউদকান্দি শাখার সভাপতি মো: তোফাজ্জল হোসেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন রায়হান আলী, তোজাম্মেল হক, নয়ন ইসলাম, রাজু আহমেদ, মো: শাহেদ খান,  মো: রাফি, শাকিউল ইসলাম ও বেলাল আহমেদ।


​​অনুষ্ঠানে ২২ সদস্য বিশিষ্ট নবগঠিত পার্বতীপুর উপজেলা শাখার নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়: ​প্রধান উপদেষ্টা: মো. বেলাল হোসেন সরকার,​উপদেষ্টা: মো. হাবিব উল্লাহ আনসারী

​কার্যকরী কমিটি: ​সভাপতি: মো. ইরফান খান,​সিনিয়র সহসভাপতি: মো. তোজাম্মেল হক,

​সহসভাপতি: রাজু আহমেদ,​সাধারণ সম্পাদক: মো. হেলাল,​যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আরিফুল ইসলাম,​সাংগঠনিক সম্পাদক: মো. শাহেদ আলী,​সহসাংগঠনিক সম্পাদক: শাকিউল ইসলাম,​অর্থ বিষয়ক সম্পাদক: নয়ন ইসলাম,


​প্রচার সম্পাদক: মো. সুমন বাবু,​দপ্তর সম্পাদক: রায়হান আলী,​স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. আরমান হোসেন,​শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. রাফি,​ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো. একরামুল হক,​কার্যকরী সদস্যবৃন্দ:সোলায়মান, মমিনুর রহমান, নুর আখলাক, আবুল আহকাম, রাকিবুল ইসলাম, রুবিনা আক্তার, শাহিদা আক্তার ও বিলকিস বেগম।