নিয়ামতপুরে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
নওগাঁর নিয়ামতপুরপ জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের বিরুদ্ধে সংঘর্ষ ও মারধরের অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনায় উভয় পক্ষই নিয়ামতপুর থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, রেজাউল করিম নিয়ামতপুর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, প্রতিপক্ষের কাছ থেকে ক্রয়কৃত জমির দখলকে কেন্দ্র কর প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৩০ জুলাই জমিতে দখল নিতে গেলে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়।এ সময় তাকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আব্দুর রকিব চৌধুরী, মো:আবুল হোসেন টুপুল, সহ মোট চারজনকে অভিযুক্ত করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, তাকে মারধোর ও গালাগালাজ কোন কিছুই করা হয়নি, উল্টো সে খড়ির চলা দিয়ে ঘটনাস্হলে রকিব চৌধুরীকে আঘাত করে জখম করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেস খোঁজ নিয়ে জানা গেছে, সংঘর্ষের পর রেজাউল করিম নাকে জখম নিয়ে চিকিৎসা গ্রহণ করেছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #