শিবগঞ্জে মাদক ও ট্রাকের যন্ত্রাংশসহ দুই নারী আটক
শিবগঞ্জে বিজিবি ও পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ ও ভারতীয় এস্কাফ সিরাপ সহ দুই নারীকে আটক করেছে। আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মানিকের স্ত্রী শরিফা বেগম(৩৮) ও বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বাবুর স্ত্রী জুনিয়ারা বেগম (২৫) ।
শনিবার (০১ আগস্ট) বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টা চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা বিজ্রের টোল ঘরের সামনে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় কোডিন মিশ্রিত এস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে এবং তাদের মামলায় গ্রেফতার দেখিযে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়া দিঘীর তালতলা নামক স্থানে মামুনের এন্টার প্রাইজেরর গোডাইন হতে ২৯১ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। যার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন সোনামসজিদ বিওপির বিজিবির সদস্যরা শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর নামক স্থানে একটি ট্রাক তল্লাশী করে ৩২০পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করে।