শনিবার, আগস্ট ২২, ২০২৬

দুর্গাপুরে কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

দুর্গাপুর প্রতিনিধি ০১ আগস্ট ২০২৬ ১১:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ০১ আগস্ট ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
দুর্গাপুরে কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী দুর্গাপুর উপজেলার কানপাড়া পল্লী বিদ্যুৎ সাব-ইউনিটের পশ্চিম পাশে একটি কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (১ আগস্ট) শনিবার বেলা ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যাক্তির নাম রেজাউল করিম (৫০) তার বাড়ি বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নে। 


জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজন কানপাড়া পল্লী বিদ্যুৎ সাব-ইউনিটের পশ্চিম পাশে কলাবাগানের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় তারা দুর্গাপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অজ্ঞাত মরদেহর ছবিটি ছড়িয়ে পড়লে তার পরিচয় মিলে। 


কানপাড়া বাজারের ব্যবসায়ীরা জানান, নিহত ওই ব্যক্তি বেশ কিছুদিন থেকে কানপাড়া বাজারে ভবঘুরেরমত ঘুরে বেড়াতো। তাকে দেখে মনে হত সে মানসিক রোগী।


দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি একজন ভবঘুরে ও অসুস্থ ভারসাম্যহীন মানুষ হতে পারে। তার বাড়ি পাশের উপজেলা বাগমায়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’