শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে জুলাই মাসে ১৮ নারী ও শিশু নির্যাতিত

সংবাদ বিজ্ঞপ্তি ০২ আগস্ট ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ আগস্ট ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
রাজশাহীতে জুলাই মাসে ১৮ নারী ও শিশু নির্যাতিত

জুলাই মাসে রাজশাহীতে ১৮ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। 


লফস মনে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। বিষয়গুলো কারও জন্য সুখকর নয়। 


জুলাই মাসে অমানবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্র - চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার সাত বৎসর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে দেব চন্দ্র দাস নামে এক যুবক, গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকায় জুবায়ের হোসেন (১৩) নামের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ শিক্ষক ইয়াসিন আলীর বিরুদ্ধে, পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্র্ষনের অভিযোগ উঠেছে শাওন নামে এক যুবকের বিরুদ্ধে, গোদাগাড়ি উপজেলার জাহানাবাদ চাত্রাপুকুর গ্রামের ১৮ বছর বয়সীএক তরুনী ধর্ষনের শিকার।


দূর্গাপুর উপজেলার পানানগর গুনাজিপাড়া গ্রামের দিশারানী মহন্ত নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা, বাঘা উপজেলার মিলিকবাঘা এলাকায় ২য় শ্রেণীর এক শিক্ষার্থীকে বলাৎকার এর অভিযোগ ৬২ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে, চারঘাট উপজেলায় ১৭ বছর বয়সী এক তরুনী গণধর্ষণের শিকার, পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের পাকারমাথা এলাকার নয় বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে, বাঘা উপজেলার কি থেশোরপুর এলাকার একটি আম বাগান থেকে শরিফা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।


 মতিহার খোঁজাপুর জাহাজঘাট এলাকা থেকে আসমানী খাতুন (১৯) নামে এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার, বাঘমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামের বাসিন্দা সেলিনাকে হত্যাচেষ্টার অভিযোগ তার শশুড়বাড়ির দিকে, মোহনপুর উপজেলায় এক নারীকে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, পবা উপজেলার তালগাছি ইউনিয়নের এক নারীকে হত্যাচেষ্টা।


 প্রেমে রাজি না হওয়ায় পদ্মায় ফেলে মেরে ফেলার হুমকি ও মারধরের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, পবা উপজেলার  নওহাটা বাজারের ম্যাঙ্গো লাভার নামে একটি ই- কমার্স প্রতিষ্ঠানে এক তরুণী (২১) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ রিপন আলী নামের এক যুবকের বিরুদ্ধে, বিয়ের প্রলোভন দেখিয়ে রাজশাহী পলিটেকনিক্যালের এক শিক্ষার্থীকে ধর্ষণ, বাঘায়  জাহেরা বেওয়া (৬০) নামে এক প্রতিবন্ধি নারীকে নির্যাতন করেছে এক বাস চালক, বাঘায় নিজের ঘর থেকে স্বপ্না বেগম (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার, ধারনা করা হচ্ছে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন, হরিয়ান ইউনিয়নের গ্রাম পুলিশ লালন শেখের স্ত্রী ফরিদা খাতুন (৪০) কে ছুরিকাগাতে হত্যা করেছে এক যুবক। ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক। 


লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী - শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 


তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।