শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়ায় জঙ্গল থেকে রিভলবার, দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

বগুড়া প্রতনিধিি ০২ আগস্ট ২০২৬ ১২:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতনিধিি ০২ আগস্ট ২০২৬ ১২:১৫ অপরাহ্ন
বগুড়ায় জঙ্গল থেকে রিভলবার, দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

বগুড়া সদরের বাঘোপাড়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধারসহ এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


শনিবার (০১ আগস্ট)  রাত ১০টার দিকে এ অভিযান চালিয়ে গ্রেফতার ও এসব অস্ত্র উদ্বার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রকি ও রাকিব। তবে আরেকজন কিশোর হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।


জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার রকি একটি সন্ত্রাসী চক্রের প্রধান এবং রাকিব ওই চক্রের দ্বিতীয় নেতৃত্বে ছিলেন। তাঁদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।


ওসি ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়া নদীর পাড়সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


তিনি আরও বলেন, শহরের বাইরে নির্জন ওই জঙ্গলে তাবু টাঙিয়ে আস্তানা গড়ে তুলেছিল চক্রটি। পাঁচ থেকে ছয় সদস্যের এই চক্র সেখানে মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি নিরীহ মানুষকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।


ডিবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।