নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৯ জন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৯ জনকে আটক করা হয়েছে।
মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ১২ জন এবং অন্যান্য মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।