মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
রাজশাহীর মোহনপুর থানা এলাকা থেকে ২টি ওয়ারেন্ট এর ভিন্ন ভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মীর মোহাম্মাদ আলী ডাবলু (৫৩)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-৫।
শনিবার (০১আগস্ট) বিকাল১৬.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটিচৌকস আভিযানিক দল রাজশাহী মোহনপুরথানাধীন একদিলতলা বাজারএলাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ২টি ওয়ারেন্ট এ চেক জালিয়াতি মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেক বর্ণিত ১০ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এবং ০২নং ওয়ারেন্ট এ ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও চেক বর্ণিত ১,৫৭,৪২৮ অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মীর মোহাম্মাদ আলী ডাবলু(৫৩)’কে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, সিআর নং-১৭৯/২৪ মোহনপুর ও দায়রা নং-১৮৪৪/২৪, ধারা-এনআই এ্যাক্ট ১৩৮ মামলা রুজু করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত, রাজশাহীচেক জালিয়াতি আইনের ধারায় তাকে দোষী স্বাব্যস্থ করে। উক্ত আসামিকে রাজশাহী মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।